১১/০২/২০২৬, ১৯:০০ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ১৯:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে শীতার্ত মানুষের মাঝে ছাত্রদলের কম্বল বিতরণ

নোয়াখালীতে চলমান তীব্র কনকনে শীতে অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সোমবার (০৫ জানুয়ারি) রাতভর নোয়াখালী জেলা শহরের মাইজদী কোর্ট স্টেশন, পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, নোয়াখালী সুপার মার্কেট এলাকা, বড় মসজিদ মোড়, সোনাপুর রেলওয়ে স্টেশন ও সোনাপুর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শীতের তীব্রতায় খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নির্দেশনায় নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রায়হান এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন।

এসময় রায়হান বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল, আগামীতেও থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান আনাস, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন মহিন, সহ-স্কুল বিষয়ক সম্পাদক মো. হেলাল, জেলা ছাত্রদলের সদস্য অপু, উপজেলা ছাত্রদলের ইউসুফ হোসেন হৃদয়সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কম্বল বিতরণের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা শীতার্ত মানুষের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া চান। শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষগুলো ছাত্রদলের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পড়ুন- নেত্রকোনা সীমান্ত থেকে বিজিবি কর্তৃক বিদেশী মদ জব্দ

দেখুন- শুরু হলো জকসু নির্বাচনের ভোটগ্রহণ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন