২৭/০২/২০২৬, ১৭:২২ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৭:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাদারগঞ্জে সমবায় গ্রাহকদের ৭০০ কোটি টাকা উদ্ধারে আন্দোলনের ঘোষণা

জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতির গ্রাহকদের অর্থ উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘সমবায় সমিতির গ্রাহকদের অর্থ উদ্ধার সহায়ক কমিটি’।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে মাদারগঞ্জ উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক মমতাজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির লক্ষাধিক গ্রাহকের প্রায় ৭০০ কোটি টাকা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। বারবার সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তারা আরও বলেন, গ্রাহকদের কষ্টার্জিত অর্থ দ্রুত উদ্ধার না হলে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠবে। তাই গ্রাহকদের ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে আগামী ২৫ জানুয়ারি থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি শুরু করার ঘোষণা দেওয়া হয়।

বক্তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে গ্রাহকদের অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পড়ুন- মেহেরপুরে নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ উদ্ধার

দেখুন- যেভাবে উদ্ধার হয়েছিল সুন্দরবনে জিম্মি রিসোর্ট মালিক ও পর্যটকরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন