বিজ্ঞাপন

তারেক রহমানের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা এহতেশামুল হক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিলেট-১ আসনে বাতিল হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী এহতেশামুল হক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ‘তারেক রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর দ্বৈত নাগরিকত্ব রয়েছে। কিন্তু তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তা কোনো প্রশ্ন তুলেননি। অথচ একই ইস্যুতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

তিনি আরও বলেন, যে কারণে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন, একই কারণ থাকা সত্ত্বেও সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এতে বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে বলে দাবি করেন এনসিপি’র এই নেতা।

এহতেশামুল হক এনসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট-১ আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন। গত ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ের প্রথম দিনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তার মনোনয়ন স্থগিত রাখা হয় এবং ৪ জানুয়ারি যুক্তরাজ্যের নাগরিকত্ব প্রত্যাহার সংক্রান্ত প্রমাণপত্র দাখিল করতে না পারায় তা অবৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি। আপিলেও বাতিল হলে উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার কথাও জানান এনসিপি নেতা।

সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর এনসিপি’র নেতারা উপস্থিত ছিলেন।

পড়ুন:মেহেরপুরে নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ উদ্ধার

দেখুন: শুধু গাঁজা সেবন করতে থাইল্যান্ড যেতে বারণ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন