১০/০২/২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি

উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বুধবার (৭ জানুয়ারি) জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাত থেকেই জেলার ওপর ঘন কুয়াশার চাদর নেমে আসে। এর সঙ্গে উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়ে যায়। গত দুই দিন দিনের বেলায় সূর্যের দেখা মিললেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ আরও ভয়াবহ আকার ধারণ করছে।

হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে এই হাড়কাঁপানো ঠাণ্ডায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া কৃষিশ্রমিক ও রিকশাচালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় নওগাঁ জেলায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। তিনি আরও জানান, তিন দিন আগেও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে হিমেল হাওয়া অব্যাহত থাকায় আগামী কয়েক দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

পড়ুন: নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন