১০/০২/২০২৬, ১৫:৩৪ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দৌলতদিয়া যৌনপল্লীতে অতিরিক্ত মদ্যপানে ব্যবসায়ীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম আজমীর আলম (৫০)। তিনি গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলা সোর্দি মাতুব্বর পাড়ায়।

বিজ্ঞাপন

বুধবার ভোর ৫টার দিকে যৌনপল্লীর হাজরা বাড়ীওয়ালীর বাড়ির ভাড়াটিয়া যৌনকর্মী জুলির ঘর হতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে-, মৃত আজমীর আলম ঢাকার মিরপুর এলাকায় থেকে দীর্ঘদিন ধরে গার্মেন্টসের জুট কাপরের ব্যবসা করতেন। মঙ্গলবার দিনগত রাতে সে দৌলতদিয়া যৌনপল্লীতে হাজরা বাড়ীয়ালীর ভাড়াটিয়া যৌনকর্মী জুলির কক্ষে ওঠে। বুধবার ভোর সারে ৪ টার দিকে সে জুলিকে সিগারেট আনার জন্য বাইরের দোকানে পাঠায়। জুলি প্রায় আধাঘন্টা পর সিগারেট নিয়ে ফিরে এসে দেখে সে নিথর। এ সময় তাকে অনেক ডাকাডাকি করার পরও সাড়াশব্দ পায়না। পরে আশপাশের লোকজন এসেও ডাকাডাকি করে তার কোন সাড়া না পেয়ে বুঝতে পারে সে মারা গেছে। পরে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানানো হলে এসআই সেলিম মোল্লার নেতৃত্ব একদল পুলিশ এসে লাশ তাদের হেফাজতে নেয়।

সরেজমিন,বুধবার দুপুরে যৌনপল্লীতে পরিদর্শনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন যৌনকর্মী জানায়, অতিরিক্ত মদ্যপানের কারনে লোকটির মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মমিনুল ইসলাম বলেন যৌন উত্তেজক ওষুধ খেয়ে প্রেশার বেড়ে লোকটির মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি

দেখুন: ভারত সোনার মজুত এত বাড়াচ্ছে কেন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন