০২/০৩/২০২৬, ৬:১২ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৬:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইসরায়েলে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের

ইরান তার আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে ‘আগাম হামলা’ চালানোর কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে, যা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশটির নবগঠিত ‘ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল’ এক বিবৃতিতে জানায় যে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো হস্তক্ষেপ বা অস্থিরতা তৈরির অপচেষ্টা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

কাউন্সিল স্পষ্ট করে দিয়েছে, তারা কেবল আক্রান্ত হওয়ার পর পাল্টা জবাব দেওয়ার অপেক্ষায় থাকবে না, বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ‘দৃশ্যমান হুমকির লক্ষণ’ দেখা মাত্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল বড় ধরনের সংঘাতের পর গঠিত এই কাউন্সিল সাফ জানিয়ে দিয়েছে যে, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা তাদের কাছে একটি ‘রেডলাইন’ বা চূড়ান্ত সীমা।

বিবৃতিটি এমন এক সময়ে এল যখন ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি বেশ নাজুক। দেশজুড়ে ব্যাপক মুদ্রাস্ফীতি ও মুদ্রার মানের চরম পতনের ফলে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে, যা নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী হিমশিম খাচ্ছে।

পড়ুন: ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি ট্রাম্পের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন