বিজ্ঞাপন

কুমিল্লায় বাস-অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশু রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার সঠিক কারণ ও হতাহতদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পড়ুন- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে আটক ২

দেখুন- কোস্টগার্ডের শ্বাসরুদ্ধকর অভিযানে আটক মাসুম বাহিনীর ২ সদস্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন