১০/০২/২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনের জন্য পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছেঃ শফিকুল আলম

নির্বাচনের জন্য পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন বর্তমানে প্রার্থীদের যাচাই-বাছাই চলছে। পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে। আমরা মনে করি এখনো যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। নির্বাচনের আমেজ আমরা সব জায়গায় দেখছি। তিনি বলেন আমরা দৃশ্যমান এমন কিছু দেখছি না যে কেউ বলতে পারেন যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম শুক্রবার সকালে নগরীর এবি গুহ রোডে শিববাড়ী মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে কথা বলা কালে এসব কথা বলেন।

তিনি বলেন, এই নির্বাচনের আগে আমরা লেভেল ফিল্ড করার জন্য যা যা করণীয় সব কিছু করা হচ্ছে কোন ধরণের পক্ষপাতিত্ব কারো জন্য করা হয়নি। বড় দল হোক ছোট দল হোক সবার জন্য প্লাটফর্মটা সমান।

তিনি বলেন, প্রায় পৌনে তিনশ বছর আগের শিববাড়ী মন্দির পরিদর্শন করেছি। এখানে বাংলাদেশের ফেমাস এজন্য যে, এখানে যে দুর্গাপূজাটা হয় এটার পুরোটা আয়োজন করে নারীরা। এখানে পুরুষদের কোন ধরনের ইনভলমেন্ট থাকে না।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার ও গতবছর ভাংচুরের ও হামলার শিকার হওয়া নগরীর থানা ঘাট এলাকায় হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ’র (রহ:)
মাজার পরিদর্শন করেন।

পড়ুন- নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯

দেখুন- রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে আপিল করা যাবে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন