১১/০২/২০২৬, ২১:২০ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২১:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার অঙ্গীকার বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুলের

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে খুলনায় সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

বিজ্ঞাপন


তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রথমবারের মতো ‘পল্লী চিকিৎসক’ ব্যবস্থা চালু করেছিলেন। সেই আদর্শ অনুসরণ করে ভবিষ্যতে দেশের প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।


শুক্রবার (৯ জানুয়ারি) সকালে খানজাহান আলী থানাধীন খানাবাড়ি গার্লস হাই স্কুলে আয়োজিত একটি ফ্রি বিশেষায়িত মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এ রহিম তাকে স্বাগত জানান।
মেডিকেল ক্যাম্পটিকে একটি ‘মিনি হাসপাতাল’ হিসেবে উল্লেখ করে বকুল বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পে বিনামূল্যে মেডিসিন, গাইনি, শিশু ও কার্ডিওলজি বিশেষজ্ঞের পরামর্শ, ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি ও ফিজিওথেরাপিসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। পরিদর্শনকালে তিনি প্রতিটি বুথ ঘুরে দেখেন এবং সেবাগ্রহীতাদের খোঁজখবর নেন।


এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


এছাড়া যোগীফল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন হিট্টু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ থানা শ্রমিক দল, যুবদল, ছাত্রদল ও ওলামা দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


এর আগে একই দিন বিকাল ৩টায় তেলিগাতী পূরবী স্কুল সংঘ আয়োজিত একটি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠানে তিনি স্থানীয় যুবসমাজ ও ক্রীড়ানুরাগীদের সঙ্গে মতবিনিময় করেন।

পড়ুন- একপক্ষীয় নির্বাচন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে : পীর সাহেব চরমোনাই

দেখুন- হাতিরঝিলে এক হাজার রানারের অংশগ্রহনে ম্যারাথন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন