কসবায় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা ছাত্রলীগ নেতা আল রাফি (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মনকাসাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আল রাফি উপজেলার কুটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী রাশেদ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। এর নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা আল রাফি। বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী কুটি চৌমুহনী এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন।

এ সময় তাঁদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পরে বিক্ষোভের ওই ভিডিও আল রাফি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতের বদলি, নতুন কর্মস্থল চট্টগ্রাম বিভাগ!

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন