১৭/০২/২০২৬, ২৩:৪১ অপরাহ্ণ
21 C
Dhaka
১৭/০২/২০২৬, ২৩:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজার-২ আসনে জামায়াতের হামিদুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

আজ শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত ২ জানুয়ারি হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। বাতিলের কারণ হিসেবে জানানো হয়, তার বিরুদ্ধে থাকা একটি আদালত অবমাননার মামলার তথ্য হলফনামায় গোপন করার অভিযোগ রয়েছে।

এ ছাড়াও তার বিরুদ্ধে আগের কিছু আইনি প্রক্রিয়ার জটিলতা উল্লেখ করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

পড়ুন: স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: প্রধান শুটারসহ আটক ৩

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন