১১/০২/২০২৬, ২১:০৭ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২১:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবের পাড়ায় ট্রাকের ধাক্কায় বাঁধন মণ্ডল(২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। আজ শনিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত বাধন মন্ডল ভবেরপাড়া গ্রামের শিবাস্তীন মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধন মন্ডল মোটরসাইকেলযোগে ভবেরপাড়া এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নেয়া হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

পড়ুন: স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

দেখুন: বরগুনা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন