১১/০২/২০২৬, ২২:০৯ অপরাহ্ণ
20 C
Dhaka
১১/০২/২০২৬, ২২:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের শীতার্ত অসহায় মানুষের পাশে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট

দিনাজপুরের মানবতার সংগঠন ‘ খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট ’ প্রতি বছরের ন্যায় আর্ত-মানবতার কল্যানে দিনাজপুরের শীতার্ত অসহায় মানুষের শীত নিবারনের জন্য উষ্ণ উপহার “কম্বল” প্রদান করেছে।

১০ জানুয়ারী শনিবার শতবছরের নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট এর আয়োজনে অসহায়-শীতার্ত মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে খায়রুল আনামের পুত্র মোঃ জাকির এনাম বলেন, আমাদের ৫ ভাই-বোনদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল মানুষের কল্যাণে তাদের নামে ট্রাস্ট করে দিনাজপুরের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। সে স্বপ্ন গত দু বছর ধরে আমরা পূরণ করে যাচ্ছি।

এসময় রেনেসা ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ফ্রেইট কানেকশন এর ম্যানেজিং ডিরেক্টর শাহ্ মোঃ আসফাকুর রহমান (আশফাক), সমাজকর্মী কাশী গোলাম মোস্তফা ও এনসিসি ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার মোঃ নাজির হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খায়রুল আনাম দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবরূপী, এফপিএবি, চক্ষু হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, অরবিন্দ শিশু হাসপাতাল, জিয়া হার্ট ফাউন্ডেশন, দৈনিক প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নর্দান প্রোপার্টিস, নর্দান প্লাজার স্বত্ত্বাধিকারী খায়রুল আনাম ও তার সহধর্মিনী জাহানারা বেগমের নামকরণে ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে দিনাজপুরে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরের চিরিরবন্দরে আরডিআরএস এর ২৯৪তম শাখার উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন