সময়ের সাথে আগামীর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলার আধুনিক হলরুমে এনটিভির জেলা প্রতিনিধির উদ্যোগে দুই যুগ পূর্তি উৎসব উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ইন্না।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে দপ্তর সম্পাদক শেখ এনামুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান এবং টেলিভিশন সাংবাদিক ফোরাম, সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস হাসান।
এ সময় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হীরুক গুণ, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, হেলাল আহমেদ, মো. নুরুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে আরও উপস্থিত সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিরা এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

