১২/০২/২০২৬, ৭:২৫ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৭:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গ্যাসের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সমস্যা, অবস্থান কর্মসূচি পালন

গ্যাসের জেলা হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া। এই জেলার তিতাস গ্যাস ফিল্ডের ২৭টি কূপ থেকে দেশের অন্যতম জ্বালানি জোগান দিয়ে থেকে। কিন্তু সম্প্রতি এই জেলায় পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বিঘ্ন হচ্ছে। রোববার সকালে নিরবচ্ছিন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের কাউতলি বাস স্ট্যান্ড এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোনলনকারীরা। কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন।।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এ. বি. এম. মুছা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাফিজ উল্লাহ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরিফ বিল্লাহ, মো. সাবের ও তরী বাংলাদেশের সদস্য সোহেল রানা ভূঁইয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নিয়মিত বিল পরিশোধ করেও বৈধ গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় রান্না করতে বেগ পেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। শীত মৌসুম শুরুর পর থেকে সংকট আরও বেড়েছে। অথচ ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ডের গ্যাস সরবরাহ হচ্ছের দেশের বিভিন্ন স্থানে। অবিলম্বে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।

পড়ুন-বেনাপোলের রঘুনাথপুরে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার, যুবক আটক

দেখুন-শত নিপীড়নের শিকার হয়েও দেশ ছাড়েননি বেগম খালেদা জিয়া: পুতুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন