০১/০৩/২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মানিকগঞ্জ হাসপাতালে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক

মানিকগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে দায়িত্ব পালনকালে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। সহযোগিতার আশ্বাস দিয়ে এক গৃহবধূকে হাসপাতালের ভেতরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী নারী ও পুলিশ জানায়, ভুক্তভোগী দম্পতি নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় গৃহবধূর নানাবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার কথা বিবেচনায় তারা মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। এ সময় হাসপাতালের গেটে নাইট ডিউটিতে থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ দম্পতিকে সহযোগিতার আশ্বাস দেন। পরে তারা গৃহবধূকে হাসপাতালের ১০ তলা ভবনের ভেতরে নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, সেখানে ভয়ভীতি দেখিয়ে ওই দুই আনসার সদস্য গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী নারী তার স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় তারা সদর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদ করে। ভুক্তভোগী নারী অভিযুক্ত দুই আনসার সদস্যকে শনাক্ত করলে পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নেয়।

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পড়ুন: নির্বাচনে সারা দেশে ৫ লাখ আনসার-ভিডিপি দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন