২৩/০২/২০২৬, ২০:৫০ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৩/০২/২০২৬, ২০:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান।

তিনি বলেন, ডামি নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

জাহাঙ্গীর আলম চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন