ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মরহুম মসিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে নিজ বাড়ী হরিনাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে তার কবর জিয়ারত করেন তার পরিবারের সদস্যসহ দলীয় নেতাকর্মীরা।
বিকালে ঝিনাইদহ শহরের শিশু একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ড্যাবের সহ- সাংগঠনিক সম্পাদক ডা: ইব্রাহিম রহমান বাবু ও ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিরন, ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য জমির মোল্লা। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ইয়াকুব মন্ডল।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান, দেশনেত্রী মরহুম খালেদা জিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম মসিউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
পড়ুন : তরুণদের জন্য স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক


