33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৭:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রকৃত সংবাদ কর্মীদের কল্যাণেই কাজ করছে – ব্যবস্থাপনা পরিচালক, মুহাম্মদ আব্দুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, তথ্য মন্ত্রণলায়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানে যোগ্য সাংবাদিকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ করা হয়। পরিচালিত সবকিছুই সরকারী কার্যক্রম।

বিজ্ঞাপন


তিনি আরো বলেন, রাষ্ট্রিয় কোষাগারের অর্থ থেকেই সাংবাদিকদের সহায়তা করা হয় ট্রাস্টের মাধ্যমে। জনগণের ট্যাক্সের টাকায়ই এসব সহায়তা করা হয়।


সাংবাদিকদের সন্তানের লেখাপড়ার জন্যও সহায়তা স্বরূপ মাসিক বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনলাইন প্লাটফর্ম থেকে সবকিছুর সর্বশেষ তথ্য সম্পর্কে অবহিত হতে হবে। প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। অনুমোদনের জন্য অপেক্ষায় আছি, চুড়ান্ত অনুমোদন পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা পেতে দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পক্ষ থেকেই আবেদন কম করা হয়েছে বলেও জানান তিনি।


বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে দ্বিতীয় কিস্তির চেক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ এসব কথা বলেন। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল হাসান, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটুসহ আরো অনেকে।

উল্লেখ্য, বরিশাল বিভাগের চার জেলার ২৭জনকে অনুদানের ১৫লাখ টাকা বিতরণ করা হয়েছে।

পড়ুন- নোয়াখালীতে হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

দেখুন- আজকের বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন