22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে একজন নিহত

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে প্রান্ত ইসলাম (২২) নামে একজন নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী একজন আহত হয়েছেন।

‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার সাতব্রীজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত প্রান্ত ইসলাম হরিণাকুন্ডু উপজেলার বাহাদুরপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। আহত মোটরসাইকেল আরোহী একই গ্রামের নফর মণ্ডলের ছেলে নয়ন। আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে সাতটার দিকে হরিণাকুণ্ডু থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি জোড়াদহ বাজারের দিকে যাচ্ছিল। সংঘর্ষে মোটরসাইকেলের একজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক প্রান্তকে মৃত ঘোষণা করেন।

‎হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, সাতব্রীজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন: ত্রয়োদশ জাতীয় নির্বাচন: দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন