ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে পুলিশের দাখিল করা অভিযোগপত্রের (চার্জশিট) বিরুদ্ধে নারাজি আবেদন করেছে বাদীপক্ষ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাদি হত্যা মামলার অভিযোগপত্রের ওপর শুনানির শুরুর আগে নারাজি আবেদন করা হয়।
বাদীপক্ষের আইনজীবী বলেন, ‘চার্জশিটের মাধ্যমে হাদি হত্যার মূল রহস্য উদ্ঘাটন হয়নি। তাড়াহুড়ো করে একটা চার্জশিট জমা দেয়া হয়েছে। এতে মাস্টারমাইন্ড হিসেবে একজন ওয়ার্ড কাউন্সিলরকে দেখানো হয়েছে। এত বড় পরিকল্পনা তার পক্ষে সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘ফয়সাল করিমের অ্যাকাউন্টে এত টাকার লেনদেন নিয়ে তদন্ত কর্মকর্তা সুষ্ঠু কোনো তথ্য দেয়নি। এত সূক্ষ্মভাবে ফয়সাল করিম হত্যা করলো, সে কীভাবে ট্রেনিং পেল, কীভাবে জড়ালো তা দেখানো হয়নি। কেন হত্যাকারীকে পালাতে সাহায্য করলো, তাদের কী স্বার্থ ছিল, অন্যান্য সংশ্লিষ্টদের কী স্বার্থ ছিল তা দেখানো হয়নি।’
এর আগে গত ১২ জানুয়ারি অভিযোগপত্র পর্যালোচনার জন্য বাদীপক্ষ সময়ের আবেদন করলে শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করেন আদালত।
গত ৬ জানুয়ারি সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, হাদি হত্যার ঘটনায় ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়।
পড়ুন: পাবনা-১ ও ২ আসনে নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে ইসিকে নির্দেশ
আর/


