বিজ্ঞাপন

টাঙ্গাইলে শিশু সন্তান হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড

নিজের ১৮ দিন বয়সী শিশু সন্তানকে হত্যার দায়ে টাঙ্গাইলে মা আয়না বেগমকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত আয়না বেগম (২৪) মির্জাপুর উপজেলার শিবপুর চন্দনপাড়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩০ আগস্ট সকালে আয়না বেগমের স্বামী জহিরুল ইসলাম জানতে পারেন, তার ১৮ দিন বয়সী ছেলে রায়হান নিখোঁজ হয়েছে। পরে শ্বশুরবাড়ি দেলদুয়ারের লাউহাটী এলাকায় গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের খালের পানিতে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায়, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জহিরুল ইসলাম বাদী হয়ে দেলদুয়ার থানায় স্ত্রী আয়না বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে দেলদুয়ার থানার এসআই মনোয়ার হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২০ সালের ১৫ ডিসেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আয়না বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি শফিকুল ইসলাম রিপন। আসামি পক্ষের ছিলেন এডভোকেট মঞ্জু মিয়া।

পড়ুন- অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন