”প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি” এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর অধীনে টেকাব প্রকল্প ২য় পর্যায়ে এর আওতায় পর্যন্ত ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয় প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা, উপজেলার যুব উন্নয় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম, উপজেলার যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুল হালিমসহ যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষক (কম্পিউটার) মো. মোস্তাক হোসেন উপস্থিত ছিলেন।
জানা গেছে, টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ প্রকল্পের আওতায় উপজেলার ৪০ জন তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণ নিচ্ছেন।
পড়ুন : রাঙ্গাবালীতে যুব উন্নয়নের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ উদ্বোধন


