২৬/০২/২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে দুটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে দুটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৭ জন এবং জয়পুরহাট-২ আসনে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে। সম্প্রতি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. আল-মামুন মিয়া স্বাক্ষরিত একটি চিঠিতে এ জেলার দু’আসনের ১১ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সেখানে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির দলীয় প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) তৌফিকা দেওয়ান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন, এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার।

অন্যদিকে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির দলীয় প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী এস এম রাশেদুল আলম, এবি পার্টির এস এ জাহিদ এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা।

এদিতে, ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটের হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের কথা থাকলেও জয়পুরহাটে বাংলাদেশ খেলাফত মজলিস ও এবি পার্টি মনোনীত প্রার্থীরা মাঠে কাজ করছে বলে জানা গেছে।

পড়ুন- “সার্বভৌমত্বের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া”- ব্যারিস্টার কায়সার কামাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন