20.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৬:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিত

সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২ অক্টোবর) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একইসঙ্গে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২১ অক্টোবর দিন ধার্য করেন।

এর আগে, গতকাল (১ অক্টোবর) বিচারপতি মো.আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে ৬ মাসের জামিন দেন। পরে এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

২০২৩ সালের ৬ এপ্রিল রানার জামিন বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে তাকে জামিন দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করেন। পরে ৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল করেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন