24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২১:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৪টি অধ্যাদেশ মঞ্চ করবে সাত কলেজের শিক্ষার্থীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে আগামীকাল সোমবার চারটি ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েত করবে সাত কলেজের শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

রবিবার (১৮ জানুয়ারি) বিকাল ৪ টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটির মুখপাত্র মোঃ আব্দুর রহমান। 

এর আগে আজ সাত কলেজের আন্দোলনকারী  এবং ছাত্র সংগঠনের শিক্ষার্থীদের সমন্বয়ে সচিবালয়ে আপডেট নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

অধ্যাদেশ জারির বিষয়ে তিনি বলেন, গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর আজ কেবিনেট ডিভিশনে পাঠানো হয়েছে। কাল কেবিনেট ডিভিশনে অনুমোদনের পর পরশু আইন মন্ত্রণালয়ে ভেটিং। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে ফেরত এনে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য প্রেরণ করবে। বৃহস্পতিবার কেবিনেটে উঠবে।

অধ্যাদেশ মঞ্চের ব্যাপারে তিনি বলেন, ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অনুদানে ৪ টি অধ্যাদেশ মঞ্চ তৈরি হবে। ট্রাকের মধ্যে একটি ভাসমান মঞ্চ হবে। এর মধ্যে ঢাকা কলেজ, ইডেন, বদরুন্নেসা মিলে একটি অথবা দুটি, বাঙলা কলেজের সামনে একটি, কবি নজরুল এবং সোহরাওয়ার্দী মিলে একটি এবং তিতুমীর কলেজের সামনে একটি।

৭ টি ক্যাম্পাসের সামনে মোট ৪ টি মঞ্চে ভাসমান মঞ্চটি বিচরণ করবে। নির্দিষ্ট সময়ে ভাসমান মঞ্চ একেক ক্যাম্পাসে জনসভা করে সংকট এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবে। চাইলে সাংস্কৃতিক কার্যক্রমও হতে পারে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার কেবিনেট মিটিংয়ে ওঠানোর আপডেট বুধবার জানা যাবে। বুধবারে কোনো প্রকার নেগেটিভ আপডেট আসলে সেদিনই মার্চ ফর যমুনা হতে পারে।

তবে, বুধবার আপডেট পজেটিভ হলে বৃহস্পতিবার ৪টি অধ্যাদেশ মঞ্চ থেকে সবাই একযোগে সাইন্সল্যাবের ভাসমান মঞ্চে একত্রিত হবে। সেখান থেকে বৃহৎ আনন্দ মিছিল বের হয়ে ঢাকা বিচরণ করবে। 

এর আগে গত ১৭ জানুয়ারি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার “অধ্যাদেশ মঞ্চ” ও গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়।

পড়ুন- ত্রিশাল উপজেলা ওলামা দলের আহবায়ক কমিটি গঠন

দেখুন- বিতর্ক পেরিয়ে পর্যটন আকর্ষণে ইনানী জেটি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন