পটুয়াখালীর রাঙ্গাবালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও সচেতনতামূলক এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক-এর অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার সামুদাফৎ কোডেক ব্রিজ স্কুল প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা, সাইক্লোন ও জলোচ্ছ্বাসের সময় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার উপায় বাস্তবভিত্তিক অভিনয়ের মাধ্যমে প্রদর্শন করা হয়।
এ সময় স্থানীয় এলাকাবাসী, সামুদাফৎ কোডেক ব্রিজ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সচেতনতামূলক এই মহড়া প্রত্যক্ষ করে স্থানীয়রা দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা লাভ করেন এবং প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদ রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
পড়ুন : গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
সা/


