বিজ্ঞাপন

ফরিদপুরে ১২৫ কেজির কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ১২৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্প। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ গ্রামে এ অভিযান পরিচালনা মুর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটি পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল বুড়াইচ গ্রামের একটি পুকুরপাড়ে তল্লাশি চালায়। এ সময় লতাপাতা দিয়ে অত্যন্ত কৌশলে ঢাকা অবস্থায় বিশাল আকৃতির কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সাদ্দাম শেখ ওই গ্রামের আকবার শেখের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি মূর্তিটি উচ্চমূল্যে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মূর্তিটি বিক্রির পরিকল্পনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মো. আবুল হাসানাত খান বলেন, এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে। তবে এটা কষ্টিপাথর কিনা বলতে পারছি না, মনে হচ্ছে একটা কালো পাথর।

এলাকাবাসীর ধারণা, এ ধরনের কষ্টিপাথরের প্রাচীন মূর্তি আন্তর্জাতিক বাজারে কয়েক কোটি টাকারও বেশি মূল্যে বিক্রি হয়ে থাকে। তবে বাংলাদেশের প্রত্নতত্ত্ব আইন অনুযায়ী, প্রাচীন প্রত্নসম্পদ ব্যক্তিগত মালিকানায় রাখা কিংবা কেনাবেচা শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞাপন

পড়ুন : ফরিদপুর-২ আসনে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন