স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টা মিস্ নূর জাহান বেগম বলেছেন, আমরা আজকে এখানে সমবেত হয়েছি একসাথে খোলামেলা আলাপ করব আমাদের সামনে যে ১২ তারিখে ভোটটা আছে সেখানে আছে সাধারণ ভোট এবং গণভোট। মূলত আমরা কথা বলতে এসেছি গণভোট নিয়ে। গণভোটটা কেন, কেন গণভোটে আমাদেরকে হা দিতে হবে এ বিষয়টা আমরা সাধারণ সভার সাথে মতবিনিয়ময় করব এবং তাদেরকে জানাবো। প্রথমত বাংলাদেশ ৭১ রে একবার স্বাধীন হয়েছিল। সেই সময় ছিল পশ্চিমা গোষ্ঠীর বৈষম্য সেখান থেকে সৃষ্টি হয়। কিন্তু সেই বৈষম্যতা অবসনতো হয় নাই। বৈষম্য দিনে দিনে বেড়েছে। কাজেই আমরা চাই একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে।
আজ রবিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন গণভোট ২০২৬ বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা মহিলারা অনেক পিছিয়ে আছি যাতে মেয়েদের অংশগ্রহণ বাড়ে সেখান থেকে আমাদের সবারই একমত হতে হবে, যেই সমস্ত বিষয় নিয়েই আমরা মূলত সবার সাথে কথা বলছি। যাতে আমাদের এই গণভোটে রায় দিয়ে আমরা হ্যা কে জয়যুক্ত করবো।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল ওহাব, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন, জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসমা খাতুন সহ সরকারী কর্মকর্তা গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পড়ুন : নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন নাটোর-১ আসনের বিএনপি প্রার্থী পুতুল


