১১/০২/২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত আইমান সামির আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের সোহাগ আলীর একমাত্র সন্তান।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ির ইনচার্জ এসআই জগদীশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আইমান সামির (আড়াই বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনার সময় আইমান সামির তার মায়ের হাতে ভাত খাচ্ছিল। এ সময় মা পানি আনতে ঘরের ভেতরে গেলে ট্রেনের শব্দ শুনে শিশুটি দৌড়ে রেল লাইনের দিকে চলে যায়। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় বালির ট্রাক ও মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন