ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারায়ণগঞ্জের রাজনীতিতে বইছে ভিন্ন হাওয়া।
এবার প্রার্থীদের পাশাপাশি তাদের পুত্রদের সক্রিয় ও প্রভাবশালী উপস্থিতি চোখে পড়ছে। বাবাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখা, নির্বাচনী মাঠ শক্ত করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিশ্চিত করতেই একঝাঁক তরুণ নেতা রাজপথে সরব।
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার দুই ছেলে শান মোহাইন ভূঁইয়া ও মিকাইল রহমান ভূঁইয়া পড়াশোনা স্থগিত রেখে মাঠে কাজ করছেন। নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদের পক্ষে দিনরাত পরিশ্রম করছেন তার ছোট ভাই রাকিবুল ইসলাম আজাদ। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের ছেলে যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব নিয়মিত কর্মসূচি ও জনসংযোগে সক্রিয়।
নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের দুই ছেলে গোলাম মুহাম্মদ সাদরিল ও কায়সার রিফাত সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে পরিচিত মুখ হয়ে উঠছেন। নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামের পক্ষে মাঠে আছেন তার ছেলে আবুল কাউসার আশা এবং কন্যা অ্যাডভোকেট সামসুন নূর বাধন।
বিশ্লেষকদের মতে, এই তরুণদের সক্রিয়তায় নারায়ণগঞ্জের নির্বাচনী রাজনীতি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। বাবাদের হাত ধরে রাজনীতিতে উত্থান হলেও, তারা নিজেদের অবস্থান কতটা শক্ত করতে পারেন—তার উত্তর দেবে সময়।
পড়ুন- গাংনীতে নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত


