বিজ্ঞাপন

এসএসসির ফলাফলে বরিশাল বিভাগে পিরোজপুরের সাফল্য, পাসের হারে শীর্ষে

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর জেলা। এ জেলায় এবার পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। বিপরীতে বরিশাল বিভাগের সামগ্রিক পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুস সালাম।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর পিরোজপুর জেলায় এসএসসি পরীক্ষায় মোট ১০ হাজার ১২২ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন। পরীক্ষায় ৬ হাজার ৯৬২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং অকৃতকার্য হয়েছে ২ হাজার ৮৮৩ জন।
এ বছর পিরোজপুরে মোট ৩৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছেলে ১২০ জন এবং মেয়ে ২২৬ জন। ফলাফলে দেখা গেছে, জিপিএ-৫ অর্জন ও সামগ্রিক সাফল্যে ছাত্রীদের ফলাফল ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, “এ বছর গড় পাসের হারে বরিশাল বিভাগের মধ্যে পিরোজপুর জেলার অবস্থান সবার শীর্ষে। এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ।”
পাসের হারে বিভাগীয় পর্যায়ে পিরোজপুরের এই সাফল্যে জেলার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থী ও শিক্ষকদের প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামীকে মৃত্যুদন্ড প্রদান

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন