১০/০২/২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিজিবির অভিযানে পাথরের নিচে ভারতীয় জিরা জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩১ লক্ষ ৫ হাজার টাকা।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর রাতে সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে আনুমানিক রাত ৩টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক আসতে দেখে টহল দলটি সংকেত দিয়ে গাড়িটি থামায়। ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, পাথরের নিচে অভিনব কায়দায় বস্তার ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা আনা হচ্ছিল। পরে অবৈধ ভারতীয় জিরাগুলো জব্দ করা হয়।

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান। পাশাপাশি চোরাচালান চক্রে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্তবর্তী জনগণকে চোরাচালান ও মাদকদ্রব্য বিরোধী সামাজিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

পড়ুন- মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন