০৯/০২/২০২৬, ২১:২১ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/০২/২০২৬, ২১:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনে নিরাপত্তায় বিজিবির বড় প্রস্তুতি: ২১ বিজিবি খুলনার অধিনায়ক লে. কর্নেল নাফিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে যশোর রিজিওনের ৭টি ব্যাটালিয়নের আওতাধীন ১৮টি জেলার ১০৮ টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে ৯৩ টি বেইজ ক্যাম্প স্থাপন করে ১৭২ প্লাটুন মোতায়েন করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে যশোরের দৌলতপুর সীমান্তে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ২১ বিজিবি খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিস ইমতিয়াজ আহসান।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র-গোলাবারুদ প্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে থাকবে। এ সময় সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।

লেফটেন্যান্ট কর্নেল নাফিস আরও জানান, ৪৯ বিজিবি যশোর রিজিয়নের প্রতিটি ব্যাটালিয়ন সীমান্তে প্রয়োজনীয় জনবল রেখে অবশিষ্ট সদস্যদের নির্বাচন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করবে। পাশাপাশি ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়ন খুলনা,বরগুনা,পটুয়াখালী ও ভোলা জেলার ৩১টি উপজেলার ১৬টি সংসদীয় আসনে ৩৬ প্লাটুন মোতায়েন করবে।

সীমান্তবর্তী এলাকায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে এবং অন্যান্য উপজেলায় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার বাহিনীর সঙ্গে যৌথভাবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে এ মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া থেকে সাতক্ষীরা সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবির ৭টি ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে। গত বছর ২০২৫ সালে এ অঞ্চলে ৩৮০ জন আসামি আটক করা হয় এবং মাদকসহ প্রায় ৩৭৮ কোটি টাকা মূল্যের চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ ও রৌপ্য রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে যাতে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে। একইসঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে ইউনিয়ন পর্যায়ে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে।

পড়ুন- দিনাজপুর জেলা মালিক-শ্রমিক চালক সোসাইটির আয়োজনে দোয়া মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন