০২/০৩/২০২৬, ১৬:২৯ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৬:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকীতে রূপগঞ্জ উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

১৯ জানুয়ারি সোমবার বিকালে উপজেলার পূর্বাচলের সমু মার্কেট এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।

রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর নবী ভুঁইয়া,জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সাবেক জেলা কৃষকদল নেতা এ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা দেওয়ান সালাহউদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম মিয়া, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাছুম বিল্লাহ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশ গঠনে,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি ভোটের অধিকার রক্ষায়, দেশগঠনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় দেশকে উন্নয়নশীল করেছেন। আপোষ করেননি আগ্রাসী কুটনীতির সাথে। দেশের মানুষকে ভূলে যাননি। তাই দেশের সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে জিয়া পরিবার। এখন তার পরিবার দেশের হাল ধরবেন। তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। নারায়ণগঞ্জ ১ আসনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ভুঁইয়ার পক্ষে ধানের শীষকে বিজয়ী করতে রূপগঞ্জ উপজেলা বিএনপি কাজ করছে।

পড়ুন- মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে শেষ হলো ঐতিহ্যবাহী গাদন খেলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন