বিজ্ঞাপন

কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকায় পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

শনিবার (১১ জুলাই) দুপুরে কাশিমপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহাবুব কাজীর স্ত্রী কারীমা আক্তার জানান,শ্বশুর মারা যাওয়ার পূর্বেই তিনি তার সম্পত্তি তার সন্তানদেরকে দলিল করে লিখে দিয়ে গেছেন। কিন্তু বড় ছেলে কাজী মাহমুদুল হাসানের চক্রান্তে এখনো পৈত্রিক সম্পত্তির সুষ্ঠু বণ্টন হয়নি। পরিবারের অন্য সদস্যরা সম্পত্তি ভোগ করলেও ছোট ছেলে মাহাবুব কাজীকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, বড় ভাই মাহমুদুল কাজী পৈত্রিক সম্পত্তি এককভাবে ভোগদখলে রাখতে বিভিন্ন সময়ে তার স্বামীকে মিথ্যা মামলায় জড়ানো, মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত হিসেবে প্রচার করে রিহ্যাবে পাঠানো থেকে শুরু করে নানা ধরনের হয়রানি করে আসছেন।

কারীমা আক্তারের দাবি, প্রায় ৬০০টি দোকান ও কলোনি থেকে প্রতি মাসে আনুমানিক ১৮ লাখ টাকা ভাড়া আদায় হয়। ওই সম্পূর্ণ অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই তার স্বামীকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, গত এপ্রিল মাসে স্বামীর বিরুদ্ধে দায়ের হওয়া কথিত হয়রানিমূলক মামলার বিষয়ে কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এরপরও হয়রানি বন্ধ হয়নি। সর্বশেষ মাকে বাদী করে দায়ের করা একটি মামলায় গত ১০ জুলাই কাজী মার্কেট এলাকায় নিজস্ব কলোনির ভাড়া সংগ্রহের সময় পুলিশ মাহাবুব কাজীকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সংবাদ সম্মেলনে কারীমা আক্তার তার স্বামীর বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা ও হয়রানীর উদ্দেশ্যে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, সুষ্ঠু বিচার এবং পৈত্রিক সম্পত্তিতে আইনগত অধিকার ও ভোগদখল নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পড়ুন:প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় দেশের ভাল করার চেষ্টায় আছেন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন