বিজ্ঞাপন

বছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার

বছরের শুরুর প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি বা ২ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। আজ সোমবার (১৯ জানুয়ারি) তিনি এ তথ্য জানান।

রেমিট্যান্স হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স।

আরিফ হোসেন খান বলেন, চলতি জানুয়ারির প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১২০ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। আর ১৮ জানুয়ারি এক দিনে প্রবাসীরা দেশে ১৭ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৮৩০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ১০ শতাংশ।

এর আগে, গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

বিজ্ঞাপন

পড়ুন : সাবেক ডেপুটি গভর্নরের ১৫৯ ব্যাংক হিসাব, সন্দেহজনক লেনদেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন