পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী উপজেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফকে গুলি করে ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
গত বুধবার রাতে সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা এলাকা থেকে নিজ বাড়ির দিকে প্রাইভেটকারে যাওয়ার সময় জয়নগর কিন্ডারগার্টেনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জয়নগর শিমুলতলা এলাকার জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার প্রাইভেটকারের পথরোধ করেন। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথার নিচের অংশ ও গলার কাছাকাছি স্থানে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করা হয়।
গুরুতর আহত হওয়ার পরও তিনি নিজে গাড়ি চালিয়ে জয়নগর রিসোর্টের ২ নম্বর গেটের সামনে পৌঁছান। সেখানে তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
আর/


