১১/০২/২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার দুটি আসনে ৫ জনের মনোনয়ন প্রত্যাহার, লড়বেন ৬ প্রার্থী

চুয়াডাঙ্গার দুটি আসনে ১১ জনের মধ্যে পাঁচজন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাঁরা নিজেদের জমা দেওয়া পত্র প্রত্যাহার করে নেন।

প্রত্যাহার করা ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা-১ আসনের ইসলামী আন্দোলনের হাসানুজ্জামান সজীব, এনসিপির মোল্লা ফারুক এহসান, এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন রানা এবং চুয়াডাঙ্গা-২ আসনের এবি পার্টির আলমগীর হোসেন ও বাংলাদেশ কংগ্রেসের নুর হাকিম।

তবে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রত্যাহার করলেও দুটি আসন থেকেই তারা নির্বাচনে অংশ নিবেন। কেননা, চুয়াডাঙ্গা-১ আসন থেকে দলটির পক্ষে দুজন মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী জানান, শেষ দিনে পাচজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে দুটি আসনে চূড়ান্ত প্রার্থী হচ্ছেন ৬ জন।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গার দামুড়হুদায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন