২০/০২/২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে এসআইডিপি এর উদ্যোগে হুইল চেয়ার ও ছাগল বিতরণ

দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার তমালিকা পাল বলেছেন, তৃণমূল পর্যায়ে দরিদ্র, অসহায় ব্যক্তিদের পাশে এনজিও ফাউন্ডেশন যে সহযোগিতা দিয়ে যাচ্ছে তা একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি।

বিজ্ঞাপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তাদের সঠিকভাবে পরিচর্যা করতে পারলে তারাও উন্নয়নের অংশিদার হতে পারে। যারা ছাগল পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি- আপনারা এই ছাগলটিকে যত্ন নিয়ে লালন-পালন করলে এ থেকে আরও ১০টি ছাগল হবে। তা তিনি আপনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন।


১৯ জানুয়ারী সোমবার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর গ্রামে সেলভ ইনিসিয়েটিভ ফর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসআইডিপি) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকা’র আর্থিক সহযোগিতায় ৭জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, ২ জনকে ইসক্রেচ, ১ জনকে সাদা ছড়ি ও ৬ জনকে ২টি করে মোট ১২টি ছাগল বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।


সমাজ উন্নয়ন প্রশিক্ষক কেন্দ্র (এসইউপিকে)’র নির্বাহী পরিচালক ও এডাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এসআইডিপি’র নির্বাহী পরিচালক মোঃ আফসার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম, প্যানেল চেয়ারম্যান মাজেদুর রহমান, ইউপি সদস্যা মোছাঃ রুমানা পারভীন ও সদস্য নাহিদ পারভেজ। প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার তমালিকা পাল উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার, ইসক্রেচ, সাদা ছড়ি ও ছাগল বিতরণ করেন।

পড়ুন- নেত্রকোনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সম্মাননা পদক প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন