বিজ্ঞাপন

জাতীয় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান, জেলা পুলিশ সুপারের হাতে সম্মাননা পেলেন হাফেজ রাহিমুল

সিরাজগঞ্জের গর্বিত সন্তান হাফেজ মোঃ রাহিমুল ইসলাম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। এই অনন্য সাফল্যের জন্য জেলা পুলিশ, সিরাজগঞ্জের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয় নিজ হাতে রাহিমুল ইসলামকে এই সন্মাননা তুলে দেন। পুলিশ সুপার তার অভিনন্দন জানিয়ে বলেন, রাহিমুল ইসলামের এই সাফল্য শুধু তার পারিবারিক গর্ব নয়, বরং সিরাজগঞ্জ জেলার জন্যও এক অনন্য গৌরবের মুহূর্ত।

স্থানীয় ও সামাজিক মহলে এই সাফল্যকে উজ্জ্বলভাবে স্বাগত জানানো হয়েছে। বিভিন্ন শিক্ষাবিদ ও সমাজকর্মীরা রাহিমুল ইসলানের প্রতিভা ও উদ্যমের প্রশংসা করেছেন।

এই অর্জন তরুণদের জন্য প্রেরণার এক দৃষ্টান্ত হিসেবে কাজ করবে, যা কেবল ধর্মীয় শিক্ষায় নয়, মানসিক দৃঢ়তা ও নৈতিকতায়ও অনুপ্রেরণা যোগাবে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে মুফতি আমীর হামজার বিরুদ্ধে আরাফাত রহমান কোকোকে নিয়ে মানহানি মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন