বিজ্ঞাপন

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নোয়াখালীতে আলোচনা সভা ও দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নোয়াখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ মাগরিব জেলা শহর মাইজদীর নোয়াখালী সুপার মার্কেট সংলগ্ন মাঠে জেলা সিএনজি চালিত অটো রিকশা চালক সমিতির উদ্যোগেে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়নোয়াখালী জেলা সিএনজি চালিত অটো রিকশা চালক সমিতির সভাপতি মনজুর মাওলা কচ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব জনাব হারুনুর রশিদ আজাদ।

এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল, সৌদি আরব বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। 

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সিএনজি চালিত অটো রিকশা চালক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন