০১/০৩/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার দুই আসনে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী চুয়াডাঙ্গার দুইটি আসনের ছয় জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসের আয়োজনে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রার্থী, তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার ঘোষণায় চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফ ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল দাঁড়িপাল্লা প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম হাতপাখা প্রতীক লাভ করেন।

অপরদিকে, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. হাসানুজ্জামান সজীব হাতপাখা প্রতীক পান।

প্রতীক বরাদ্দ শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, “নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে সকল প্রার্থীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে।”

আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে চুয়াডাঙ্গার এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পড়ুন: নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী, রিট খারিজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন