১৯/০২/২০২৬, ০:২০ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৯/০২/২০২৬, ০:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আশুলিয়ায় পরিবেশের অভিযান, ২৪ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড

আশুলিয়ায় অভিযান পরিচালনা করে দুটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় চিমনি ভাঙা দুটিসহ মোট ৪টি অবৈধ ইটভাটাকে ২৪লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে আশুলিয়া শিমুলিয়া ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী মেজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় পিভিসি ব্রিকস, অরিন ব্রিকস, হালাল ব্রিকস,ও আর ই এস ব্রিকসকে ৬লাখ টাকা করে মোট ২৪লাখ টাকা জরিমানা করা হয় । এর মধ্যে পিভিসি ব্রিকস, এন বি এম ব্রিকসের চিমনি ভেঙে দেয় প্রশাসন।

পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক নাজমুল হোসেন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে চরটি ইটভাটাকে ৬ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দুটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় । অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পড়ুন- কলমাকান্দার আলোচিত ইউএনও মাসুদুর রহমানের বদলি

দেখুন- প্রতিদিনের দুঃসহ আর্তনাদ আর বাঁচার জন্য আল্লাহর কাছে আকুতি!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন