২৬/০২/২০২৬, ২২:৫৭ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২২:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

২৪’র গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি যাতে আর না ঘটে,সেই ল‌ক্ষেই গণভোট: উপদেষ্টা আলী ইমাম

খাদ্য ও বাণিজ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন,২০২৪ সালে যে প্রেক্ষাপটে দেশে গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ভবিষ্যতে যাতে সেই ধরনের অস্থিতিশীলতা আর না ঘটে- সেই লক্ষেই বর্তমান সরকার গণভোটের উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

দেশকে স্থিতিশীল রাখতে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে জনগণের সরাসরি সমর্থন নিশ্চিত করাই এই গণভোটের মূল উদ্দেশ্য।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আলী ইমাম মজুমদার বলেন,আমরা জনগণের কাছে স্পষ্টভাবে সেই বার্তাই পৌঁছে দিতে চাই। ২০২৪ সালে কোন পরিস্থিতিতে দেশে অস্থিরতা তৈরি হয়েছিল। সেই ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে, দেশ যেন শান্ত ও স্থিতিশীল থাকে, সে জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, তা বাস্তবায়নে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেগুলোর পক্ষে জনগণের সমর্থন আদায় করাই গণভোটের উদ্দেশ্য। এ ক্ষেত্রে কোনো প্রকার ভয়-ভীতি বা চাপ ছাড়াই যাতে দেশের প্রতিটি নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কেউ যদি গণভোট বা নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, কিংবা কোথাও যদি চিহ্নিত অপরাধীর উপস্থিতি থাকে, তাহলে আইন অনুযায়ী পুলিশ অবশ্যই তাকে আটক করবে। এখানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার জসিম উদ্দিন। এছাড়াও সভায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন- টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনে সরগরম ভোটের মাঠ ভিন্ন কৌশলে ভোটের মাঠে প্রার্থীরা

দেখুন- প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে সংসদে যেতে চাই: মেঘলা আলম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন