বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠক সাবেরের উপর হামলা মামলার প্রধান আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’ সদস্য সাবের হোসেনের উপর হামলা মামলার অন্যতম আসামি জমশেদ খন্দকার ওরফে ভুট্রো (৪৮)কে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার রাতে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়ার একটি দল জেলা শহরের উত্তর মৌড়াইল থেকে তাকে গ্রেফতার করে। ভুট্রো ওই এলাকার মৃত এম এ রহিম খন্দকারের ছেলে।

বিজ্ঞাপন

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম রফিকুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে চোরাইভাবে রেলের টিকেট বিক্রি করলে সাবের হোসেন (২৪) বিভিন্ন সময় আইন বিরোধী কাজে বাঁধা প্রদান করার কারণে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি সাবের হোসেন খবর পায় একটি চক্র ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে অবৈধভাবে ট্রেনের টিকেট কালোবাজারিতে বিক্রি করছে। উক্ত সংবাদ পেয়ে সে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসে খাইরুল নামে একজনকে প্রকাশ্যে অবৈধভাবে ট্রেনের টিকেট বিক্রির কাজে বাঁধা প্রদান করে। এতে দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে জমশেদ খন্দকার ভুট্টোর হুকুমে সাবেরের উপর প্রাণে হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে মারাত্মক কাটা জখম করে। পরবর্তীতে রেলওয়ে স্টেশনে উপস্থিত সাধারণ যাত্রী ও দোকানিরা এগিয়ে আসলে তারা সাবেরকে প্রাণে মারার হুমকি প্রদান করে ঘটনাস্থল থেকে চলে যায়। অতঃপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ভূট্রোকে প্রধান আসামী করে সাবের হোসেন মামলা দায়ের করে। সেই মামলায় র‍্যাব অভিযান চালিয়ে ভুট্রোকে গ্রেফতার করেছে।

পড়ুন: সিলেটে বিএনপির জনসভা: নেতাকর্মীদের ঢলে লোকারণ্য মাঠ

দেখুন: ‘গ্রিনল্যান্ড আমাদের চাই’ ডেনমার্কের সঙ্গে নতুন সং\ঘা\তে ট্রাম্প |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন