২৭/০২/২০২৬, ২২:০৯ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২২:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজার–২ (কুলাউড়া) আসনে প্রতীক বরাদ্দ, নির্বাচনী মাঠে ৮ প্রার্থী

মৌলভীবাজার–২ (কুলাউড়া) সংসদীয় আসন সিলেট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি এলাকা। হাওর, পাহাড় ও চা বাগানবেষ্টিত এই অঞ্চলে খাসি, গারো ও বাঙালিসহ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বসবাস। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এ আসনে প্রায় ৪ লক্ষ মানুষের বসতি রয়েছে।

বিজ্ঞাপন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুলাউড়া উপজেলায় এবারে মোট ৮ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। মৌলভীবাজার–২ (কুলাউড়া) সংসদীয় আসন-২৩৬ এ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১/০১/২০২৬) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান পাবেল আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন—
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে আলহাজ্ব শওকতুল ইসলাম শকু,
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে ইঞ্জিনিয়ার সায়েদ আলী,
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে মাওলানা আব্দুল কুদ্দুস,
জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে আব্দুল মালিক এবং
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত কাঁচি প্রতীকে সাদিয়া নোশিন তাসনিম।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নওয়াব আলী আব্বাস খান, কাপ-পিরিচ প্রতীকে কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ এবং ঘোড়া প্রতীকে জিমিউর রহমান চৌধুরী নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান পাবেল বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কুলাউড়া আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হলো।

পড়ুন: সিলেটে বিএনপির জনসভা: নেতাকর্মীদের ঢলে লোকারণ্য মাঠ

দেখুন: ‘গ্রিনল্যান্ড আমাদের চাই’ ডেনমার্কের সঙ্গে নতুন সং\ঘা\তে ট্রাম্প |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন