চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর আমির মো. রুহুল আমিন মা-বাবা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন।
পরে তিনি পৃথক পৃথক ভাবে জীবননগর, দর্শনা ও দামুড়হুদার সাংবাদিকদের সঙ্গে ল মতবিনিময় সভায় অংশ নেন।
পৃথক এসব মতবিনিময় সভায় রুহুল আমিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনি অঙ্গীকার, উন্নয়ন ভাবনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, জনগণের কল্যাণে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জীবননগরে স্থলবন্দর বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করতে চান। এ সময় তিনি সাংবাদিকদের ভূমিকা ও সহযোগিতার গুরুত্বের ওপরও জোর দেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মাজলেসুল মুফাসসিরিন সূরা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাবেক জেলা আমীর আনারুল হক মানিক, জেলা নাইবে আমীর আজিজুর রহমান প্রমুখ।
পড়ুন: বিএনপির ৫৯.৪১ শতাংশ প্রার্থীই ঋণগ্রস্ত: টিআইবি
দেখুন: ‘গ্রিনল্যান্ড আমাদের চাই’ ডেনমার্কের সঙ্গে নতুন সং\ঘা\তে ট্রাম্প |
ইম/


