সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক ছাত্রনেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস ও নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক রাশিদুল হাসান রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজসহ জেলা ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জুলাইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা সিরাজগঞ্জের একাংশ ছাত্রসমাজ আজ বিএনপি ও ছাত্রদলের পতাকাতলে এসেছে। এটি আমাদের জন্য আনন্দের। নবাগত ছাত্রনেতাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “যেসব ছাত্রের আন্দোলনের মধ্য দিয়ে আজ নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে এবং যার ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ছাত্ররা আজ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে বিশ্বাস রেখে দলে যোগ দিচ্ছে। জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তাদের স্বাগত জানাই।
এ সময় নেতৃবৃন্দ নবাগত ছাত্রনেতাদের শুভেচ্ছা জানান এবং দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
পড়ুন: বিএনপির ৫৯.৪১ শতাংশ প্রার্থীই ঋণগ্রস্ত: টিআইবি
দেখুন: ‘গ্রিনল্যান্ড আমাদের চাই’ ডেনমার্কের সঙ্গে নতুন সং\ঘা\তে ট্রাম্প |
ইম/


