মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে নির্বাচনি প্রচারণার মিছিলকে কেন্দ্র করে,বিএনপির দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এতে আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন অনেকে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দিঘিরপাড় বাজার থেকে ইউনিয়ন বিএনপি সভাপতি, শামিম মোল্লার সমর্থকরা, মুন্সিগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে নির্বাচনি প্রচারণার মিছিল নিয়ে কামারখাড়া এলাকায় গেলে একই দলের সমর্থক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার খাঁনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এর জেরে দ্বিতীয় দফায় দুপুর ১টার দিকে পুলিশের উপস্থিতিতেই পুনরায় সংঘর্ষে জড়ায় স্থানীয় খাঁন ও মোল্লা বংশের বিএনপি সমর্থিত দুই গ্রুপ। এ সময় লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় লোকজন। পরে আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ করে চলে যান স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সহিংসতা এড়াত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পড়ুন: নির্বাচনের আগের দিন সাধারণ ছুটি
আর/


